1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫-১১ বছর বয়সীদের করোনার টিকাদান শুরু ১১ আগস্ট : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৪৭ Time View

পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাস প্রতিরোধে পরীক্ষামূলক টিকাদান কার্যক্রম আগামী ১১ আগস্ট শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, শিশুদের জন্য আমরা ১৫ লাখ টিকা পেয়েছি। সবকিছু ঠিক থাকলে ১১ আগস্ট থেকে প্রথমে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হবে। পরে ২৬ আগস্ট থেকে পুরোদমে টিকাদান কার্যক্রম শুরু করা হবে।

আজ রোববার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর নিপসম অডিটেরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে এখনো প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। তবে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা পরে আর পাওয়া যাবে না। দ্বিতীয় ডোজের জন্য আমাদের কাছে যে পরিমাণ টিকা আছে, সেগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে। যারা এখনো টিকা নেননি, তারা দ্রুত টিকা নেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে সফলভাবে টিকা কার্যক্রম পরিচালনা করছি। ফলে আমরা করোনার সংক্রমণকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। কিন্তু এখনো অনেকে দ্বিতীয় ডোজ নেননি। তাদেও বলতে চাই, দ্বিতীয় ডোজ না নিলে কিন্তু বুস্টার ডোজও পাবেন না।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. আনোয়ার হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলানসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ