1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইনজুরির কারণে কানাডায় খেলা হচ্ছে না নাদালের

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৪৩ Time View

পেটের পেশির ইনজুরির কারণে কানাডার মন্ট্রিয়াল মাস্টার্স টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। এই ইনজুরিতে পড়ে উইম্বলডনের সেমিফাইনালেও খেলা হয়নি নাদালের।

এ বছর গ্র্যান্ড স্ল্যামে এখনো পর্যন্ত ১৯টি ম্যাচে জয়ী হয়েছেন নাদাল, হারেননি একটিতেও। কিন্তু উইম্বলডনে বাধ্য হয়েই সেমিফাইনালে নিক কিরিয়সকে মোকাবেলা না করে সড়ে দাঁড়াতে হয়। এ বছর অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন জয় করে গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ২২-এ নিয়ে গেছেন নাদাল, নোভাক জকোভিচের যা এক ও রজার ফেদেরারের থেকে দুই বেশি।

মন্ট্রিয়ালে এর আগে পাঁচবার শিরোপা জয় করেছেন এই তারকা স্প্যানিয়ার্ড।

এক বিবৃতিতে নাদাল বলেছেন, ‘বেশ কিছুদিন ধরেই আমি অনুশীলন চালিয়ে যাচ্ছি। গতকাল স্বাভাবিক অনুশীলন সেশনের পর হঠাৎ করেই পেটে কিছুটা অস্বস্তি অনুভব করি যা আজও আছে। চিকিৎসকের সাথে আলোচনার পর আমাকে তাড়াহুড়া করতে নিষেধ করা হয়েছে। আরও কিছুদিন পুরোপুরি বিশ্রাম নেবার পরামর্শ দিয়েছে মেডিকেল টিম।’

মন্ট্রিয়াল মাস্টার্সের মূল ড্রতে নাদালের স্থলাভিষিক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাককেঞ্জি ম্যাকডোনাল্ড।

এর আগে কোভিড ভ্যাক্সিন না নেওয়ায় মন্ট্রিয়াল মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আরেক শীর্ষ তারকা নোভাক জকোভিচ। ভ্যাকসিন না নেওয়ার কারণে জকোভিচের কানাডা প্রবেশের কোনো অনুমতি না থাকায় মন্ট্রিয়ালে আর খেলা হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ