1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে লরা স্টোনের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৪৯ Time View

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক করোনা মোকাবিলা ও স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক ডেপুটি কোঅর্ডিনেটর লরা স্টোন।

মঙ্গলবার (২ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে লরা স্টোন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে আন্তরিক অভিনন্দন জানান। তারা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়ে আলোচনা করেন।

করোনা মোকাবিলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে লরা স্টোন বলেন, বিপুল জনসংখ্যার ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও করোনা মোকাবিলায় বাংলাদেশের সাফল্য অভূতপূর্ব এবং বিশ্বের অনেক দেশের জন্যই এটি একটি রোল মডেল।

করোনা প্রতিরোধী ভ্যাকসিন অনুদান দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামীতেও সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

লরা স্টোন আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় গ্লোবাল অ্যাকশন প্ল্যান ফর কোভিড-১৯ রেসপন্সের মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজনের বিষয়টি নিয়ে আলোচনা করেন। এই বৈঠকে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া বৈঠকে রোহিঙ্গা সমস্যা, জলবায়ু পরিবর্তন, দ্বিপাক্ষিক বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়।

এর আগে লরা স্টোন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং দু’দেশের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন।

উভয় বৈঠকে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ