1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

আগস্টে রেমিটেন্স কমেছে চার কোটি ডলার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১২
  • ১৭২ Time View

নতুন অর্থবছরের দ্বিতীয় মাসে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স প্রবাহ সামান্য কমেছে।

আগস্টে প্রবাসীরা ১১৬ কোটি ৭৮ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। যা আগের বছরের একই সময়ের তুলনায় বেশি হলেও চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে কম। যেখানে জুলাইয়ে মোট ১২০ কোটি ডলার রেমিটেন্স আসে। আর গত অর্থ বছরের আগস্টে রেমিটেন্স এসেছিল ১১০ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ তথ্য পাওয়া গেছে। তথ্যমতে, আগস্টে  জুলাইয়ের চেয়ে রেমিটেন্স প্রায় ৪ কোটি ডলার কম এসেছে।

ধারণা করা হচ্ছে, রমজান ও ইদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীরা বেশি পরিমান রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন। এসব আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাওয়ায় রেমিটেন্সে সামান্য নেতিবাচক প্রভাব দেখা দিয়ে থাকতে পারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, জুলাইয়ে রেকর্ড পরিমান দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স পাঠায় প্রবাসী বাংলাদেশিরা। এর আগে, গত অর্থবছরের জানুয়ারিতে সর্বোচ্চ পরিমান রেমিটেন্স দেশে পাঠান প্রবাসীরা। সে মাসে তারা ১২২ কোটি ১৪ লাখ ডলার রেমিটেন্স পাঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ