1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

গমের বদলে চালের রুটি খেতে বললেন ধর্ম প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৬৪ Time View

ব্যয় কমাতে গমের রুটির বদলে চালের রুটি খেতে বলেছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

রোববার (৩১ জুলাই) রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ভবনের মাল্টিপারপাস হলে আয়োজিত ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের অধীন দুটি পরামর্শক প্রতিষ্ঠানের কর্মপরিকল্পনাবিষয়ক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ পরামর্শ দেন।

তিনি বলেন, ‘গমের আটার রুটি খাব না। তাহলে আমার গম আমদানি করতে হবে না। আমার বৈদেশিক মুদ্রা যেটা আছে, সেটাতে শর্ট পড়বে না। আমার ডলার শর্ট পড়বে না। আমরা সবাই যেন গমের আটার রুটি খাওয়ার জন্য অস্থির হয়ে গেছি! আমরা তিন মাস গমের রুটি না খাই। দেখি না কী হয়? আমরা চালের রুটি খাব। অসুবিধা কোথায়?’

প্রতিমন্ত্রী বলেন, ‘সবাই বলে জিনিসের দাম বেড়েছে। সবাই বলে এটা হয়েছে, সেটা হয়েছে। জিনিসের দাম কী বেড়েছে, বাংলাদেশের মানুষ বুঝতে পারছে না। এখানে সামান্য বেড়েছে, তাতেই মানুষের মনে অশান্তি সৃষ্টি হয়েছে। এই যে ভোজ্যতেল, সেটি আসে কোত্থেকে? সব আসে ইউক্রেন-রাশিয়া থেকে।’

‘আজ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ হওয়ার কারণে সারা বিশ্বে ধস নেমেছে। এমনও দেশ আছে এক কেজি চালের দাম ৫০০ টাকা। অথচ বাংলাদেশের মানুষ এখনো স্বল্পমূল্যে সব খাচ্ছেন।’

ফরিদুল হক খান বলেন, ‘লন্ডনে পেট্রলের দাম তিনগুণ বেড়েছে। আজ বাংলাদেশে পেট্রলের দাম হলো ৯০ টাকা। লন্ডনে গিয়ে দেখি, পেট্রলের দাম এক পাউন্ড ছিল। এক পাউন্ডের দাম হলো ১১০ টাকা। সেখানে এখন পেট্রলের দাম ৩ দশমিক ৫৩ পাউন্ড। এর মানে হচ্ছে, লন্ডনে ৩৭০ থেকে ৩৮০ টাকা এক লিটার পেট্রলের দাম। অথচ মানুষ বুঝতে পারে না কিছু।’

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সৌদিতে যান না কেন? আমাদের হজযাত্রীদের জিজ্ঞাসা করেন, তারা একটা ডিম খেয়েছেন ৫ রিয়াল দিয়ে। ১ রিয়াল ২৪ টাকা ধরে ১২০ টাকা একটা ডিমের দাম। বাংলাদেশে ১২০ টাকায় খাচ্ছেন কতগুলো ডিম।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ