1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় শিল্পা শেঠির অনুষ্ঠান শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৮২ Time View

ঢাকা মাতাতে এসেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। শনিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টায় ঢাকা আসেন তিনি। এরই মধ্যে রাজধানীর হোটেল শেরাটনে শিল্পা শেঠির অনুষ্ঠান শুরু হয়েছে।

এর মধ্যে অনুষ্ঠানে নাচের পারফর্ম করেছেন অভিনেত্রী ভাবনা। এরপর নাচবেন পূজা চেরি।

বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিল্পা শেঠি। মিরর ম্যাগাজিন ম্যাক্স শপার্স প্রেজেন্স এই অনুষ্ঠানের আয়োজন করে।

আয়োজক সূত্রে জানা গেছে, শিল্পা শেঠি হোটেল শেরাটনে রাত ৯টার দিকে ২৫-৩০ জন সেরা লিডারের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন। তার পাশাপাশি পারফর্ম করবেন অনুষ্ঠানে।

শিল্পার পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রীরা এই আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন মিররের প্রধান শাহজাহান ভূঁইয়া রাজু।

এদের মধ্যে রয়েছেন তাহসান খান, মেহজাবীন চৌধুরী, বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাস ও দীঘি প্রমুখ।

এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি। সে সময় ‘প্যাশন ফর ফ্যাশন’ নামের ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন তিনি। ৬ বছর পর বাংলাদেশে আসতে পেরে আনন্দিত শিল্পা।

ঢাকা আসার আগে এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, ‘প্রধান অতিথি হয়ে আসছি ঢাকায়। উদগ্রীব হয়ে আছি এই সফরের জন্য। কারণ ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত আছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ