1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

অধিনায়কত্ব হারালেন মুশফিকুর রহিম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১২
  • ২০৯ Time View

জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম ঢাকা প্রিমিয়ার লিগে তার দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবকেও নেতৃত্ব দিচ্ছিলেন। প্রথম দুটি ম্যাচে অধিনায়কত্ব করলেও তৃতীয় ম্যাচে মুশফিকুরকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় শেখ জামালের অধিনায়ক করা হয়েছে সোহরাওয়ার্দী শুভকে।

১ জানুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে জিততে জিততেও হেরে গেছে শেখ জামাল। দলের পরাজয়ের পেছনে অধিনায়ককেই দায়ী করা হচ্ছে। বিশেষ করে স্লগ ওভারে স্পিনার মাহমুদুল হাসানকে দিয়ে বোলিংয়ের সিদ্ধান্ত ভুল ছিলো বলে মনে করেন ক্লাব কর্মকর্তারা। সে জন্যই মুশফিকুরের চেয়ে সোহরাওয়ার্দীকে যোগ্য মনে করছে ক্লাব।

দায়িত্ব পেয়ে নেতৃত্বটা ভালোই দিলেন সোহরাওয়ার্দী। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্সের বিপক্ষে দলকে সম্মানজক জয়ও উপহার দিয়েছেন। জাতীয় দলের এই বাঁহাতি স্পিনার বাংলানিউজকে বলেন,‘ক্লাব আমাকে মৌসুমের বাকি ম্যাচগুলোর জন্য দায়িত্ব দিয়েছে। চেষ্টা করবো নিজের দায়িত্ব ভালো ভাবে পালন করার।’

এর আগে মোহামেডানের অধিনায়ক ছিলেন সোহরাওয়ার্দী শুভ। সেখানেও নাটকীয়তার মধ্যদিয়ে নেতৃত্ব পেয়েছিলেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কোচ মিনহাজুল আবেদীন নান্নু সোহরাওয়ার্দীকে অধিনায়ক করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ