1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ

হুইল চেয়ার ক্রিকেটারদের সঙ্গে ‘দিন দ্য ডে’ দেখবেন অনন্ত-বর্ষা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৮০ Time View

ঈদে মুক্তি পাওয়া অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন: দ্য ডে’ ছবিটি আলোচনায় রয়েছে। এ ছবিকে কেন্দ্র করেই আলেচনা ও নানা বিতর্কে জমে উঠেছিল ঈদের সিনেমার বাজার। তার রেশই এখনো বইছে। বেশ ভালো দর্শক পেয়েছে ইরানের সঙ্গে যৌথ প্রযোজনার ছবিটি। তৃতীয় সপ্তাহে এসেও দর্শকের আগ্রহে এখনো।

অনেকেই ছবিটি দেখে এর প্রশংসা করেছেন। এবার ‘দিন: দ্য ডে’ দেখবেন হুইলচেয়ার ক্রিকেটার ও ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের ১০০ প্রতিবন্ধী। এরা প্রত্যেকেই হুইল চেয়ারের সাহায্যে চলাচল করেন।

এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন অনন্ত নিজেই। অনন্ত জলিল বলেন, ‘ড্রিম ফর ডিজ্যাবিলিটি ফাউন্ডেশন ১০০ জন প্রতিবন্ধী ও হুইল চেয়ার ক্রিকেটারা আমাদের ‘দিন: দ্য ডে’ ছবিটি দেখবেন। তারা আমন্ত্রণ জানিয়েছেন আমাকে ও বর্ষাকে। আমাদের সঙ্গে ছবিটি দেখার অনুরোধ জানিয়েছেন তারা।

এ বিষয়টি নিয়ে আমি যমুনার ব্লকব্লাস্টারের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করি এবং তারা তাদেরকে ছবিটি বিনামূল্যে দেখার সুযোগ করে দিয়েছে। আমি কৃতজ্ঞ তাদের কাছে।’

অনন্ত আরও বলেন, ‘আগামী ৩০ জুলাই সন্ধ্যা ৬টায় আমি ও বর্ষা তাদের সঙ্গে ছবিটি দেখবো। সবাই মিলে সুন্দর সময় কাটবে বলে আশা করছি।’

এবার ঈদুল আজহায় শতাধিক ও সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল অনন্ত জলিল প্রযোজিত, অভিনীত ‘দিন দ্য ডে’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ