1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফিনের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি, কিউইদের সহজ জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৬১ Time View

ক্যারিয়ারে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরির দেখা পেলেন ফিন অ্যালেন। নিউজিল্যান্ডও পেলো ২২৫ রানের পাহাড়সমান সংগ্রহ। এডিনবার্গে বুধবার রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্কটল্যান্ডকে ৬৮ রানে হারিয়েছে কিউইরা।

অ্যালেনের ৫৬ বলে ৮ চার আর ৬ ছক্কায় ১০১ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২২৫ রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছিল নিউজিল্যান্ড। সপ্তম ব্যাটার হিসেবে কিউইদের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন ফিন অ্যালেন।

এছাড়া মার্টিন গাপটিল ৩১ বলে ৪০ আর শেষদিকে জেমস নিশাম ৯ বলেই খেলেন অপরাজিত ৩০ রানের ইনিংস। গাপটিল আবার তার ইনিংসে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান (৩৩৯৯) করার রেকর্ড গড়েছেন রোহিত শর্মাকে ছাড়িয়ে।

২২৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রানেই থামে স্কটল্যান্ড। স্বাগতিকদের হয়ে ক্যালাম ম্যাকলিওড সর্বোচ্চ ৩৩ (২৪ বলে), ক্রিস গ্রিভস ২২ বলে ৩১ এবং জর্জ মুন্সে ২৮ বলে ২৮ রান করেন।

নিউজিল্যান্ডের পক্ষে ২৮ রান খরচায় ৪টি উইকেট নেন ইশ সোধি। ২টি উইকেট শিকার মিচেল স্যান্টনারের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ