1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি অপপ্রচার করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়: পলক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৪৭ Time View

বিএনপি অপপ্রচার করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় বলে দাবি করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে মৃত্যুপুরীতে নিয়ে গিয়েছিল।

বুধবার সকালে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

পলক বলেন, দেশবিরোধী পাকিস্তানের এজেন্ট জামায়াত-বিএনপির এজেন্টরা যে অপপ্রচার করছে তা দমন করতে হবে। শেখ হাসিনার উন্নয়নের কথা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন ততক্ষণ পর্যন্ত বাংলার মানুষের চিন্তা নেই। আগামী জাতীয় নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগকে সোচ্চার হতে হবে।

এসময় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ