1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলোচনায় চ্যানেল নাইনের টার্কিশ সিরিজ ‘আকাশ জুড়ে মেঘ’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৭৭ Time View

প্রচারের পর থেকেই আলোচনায় এসেছে বাংলায় ডাবিংকৃত চ্যানেল নাইনে প্রচারিত টার্কিশ সিরিজ ‘আকাশ জুড়ে মেঘ (Love Makes you Cry)’। গত ঈদুল আযহা থেকে সম্প্রচার শুরু হওয়া এই মেগা সিরিজটি চ্যানেল নাইন নিয়মিত প্রচার করছে সপ্তাহে ছয় দিন।

শনি থেকে বৃহস্পতিবার বিকাল ৫টা ৫৫ এবং রাত ৯টায় দেখা যাচ্ছে সিরিজটি।

বিশ্ব নন্দিত টার্কিশ সিরিজটি ভালোবাসা কেন্দ্রিক গল্প হলেও মুলত এক অনাথ শিশুর জীবন সংগ্রামের কাহিনীর মধ্যে এগিয়ে যায়। আদা শিশুকালে হারায় তার বাবা ও মাকে। অনাথ এই শিশুটির দায়িত্ব নেন তার মামা ও মামি। আদার নাম পরিবর্তন করে মামা তার নাম রাখেন মরিয়ম।

এই শিশুটি প্রতিবাদ করেও নাম ফিরিয়ে নিতে পারে না। সময়ের নিয়মে আদা বড় হয়। তার মামা তাকে এলাকার এক মাঝ বয়সী অর্থশালী বিবাহিত লোকের সাথে টাকার বিনিময় বিয়ে দেয়ার জন্য টাকা নেয়। লোকটি দ্রুত বিয়ে দেয়ার জন্য প্রতিদিনই আদার মামাকে চাপ দেয়।

এদিকে আদা একদিন রাস্তায় তার হাতব্যাগ ফেলে চলে আসে। ব্যাগটি পায় ইউসুফ নামে এক কাভারভ্যান চালক। সে ব্যাগের মধ্যে আদার মায়ের লিখা চিঠিটি পায়। চিঠিটি পরে আবেগ ধরে রাখতে না পেরে চিঠিটি ফেরত দিতে তার ঠিকানায় চলে যায়। আদাকে চিঠিটিও দেয়।

একপর্যায়ে দুজনের মধ্যে ভালোবাসা হয়। বিষয়টি আদাকে বিয়ে করা লোকটি জেনে যায়। লোকটি আদার মামাকে বললে মামা আদাকে অত্যাচার শুরু করে। অবশেষে আদা একদিন ইউসুফের হাত ধরে তার গ্রাম ছেড়ে চলে আসে ইস্তাম্বুলে। ঘটনাচক্রে ইউসুফকে যেতে হয় জেলে। এরপর নতুন নতুন সমস্যার সম্মুখিন হয় আদা।

আদা কী পারবে ইউসুফকে জেল থেকে ফিরিয়ে আনতে? অচেনা নগরীতে আদা কী পাবে একটু বেঁচে থাকার আশ্রয়?

টার্কিশ সিরিজ ‘আকাশ জুড়ে মেঘ’ পরিচালনা করেছেন বিশ্ব নন্দিত টার্কিশ সিরিজ নির্মাতা- গোকসেন উসতা, মূল চরিত্রে অভিনয় করেছেন- দেনিস জান আকতাশ (ইউসুফ) এবং হাফসানুর সাংজাকতু তান (আদা মরিয়ম)। এর বাংলায় ডাবিং পরিচালনা করেছেন দীপক সুমন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ