1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

আধুনিক ব্যাংকিং জগতে অনন্য এসআইবিএল: নাসির উদ্দিন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১২
  • ১১৩ Time View

সোস্যাল ইসলামি ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) চেয়ারম্যান নাসির উদ্দিন বলেছেন, এসআইবিএল নিত্যনতুন কর্ম পরিকল্পনার মাধ্যমে সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করে আধুনিক ব্যাংকিং জগতে একটি অনন্য আর্থিক প্রতিষ্ঠান হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে। এ ব্যাংক সম্পূর্ণ ইসলামি শরিয়াহ মোতাবেক পরিচালিত হচ্ছে।

রোববার সকালে দেশের বৃহত্তম পাইকারি ব্যবসাকেন্দ্র চট্টগ্রামের খাতুনগঞ্জে এসআইবিএলের নতুন কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসআইবিএল পরিচালক মোহাম্মদ আজম, সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন আহমদ, শাহ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক এএমএম ফরহাদ, পরিচালক ফজলে মোর্শেদ, দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুবুল আলম, মোস্তফা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট শফিক উদ্দিন, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, গ্রাহকরাই ব্যাংকের চালিকাশক্তি, তাদের সুযোগ-সুবিধাকে প্রাধান্য দিয়েই খাতুনগঞ্জ শাখাকে বৃহৎ পরিসরে স্থানান্তর করা হয়েছে।

ব্যাংক কর্মকর্তা কোহিনূর শাকির সঞ্চালনে স্বাগত বক্তব্য দেন এসআইবিএল’র আঞ্চলিক প্রধান জাহাঙ্গীর খালেদ। ধন্যবাদ বক্তব্য দেন খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক জুবায়ের সাদিক।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ