1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

আরও ইউক্রেনীয় ভূখণ্ড দখলের পরিকল্পনা করছে রাশিয়া : যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৫৯ Time View

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র অভিযোগ, ক্রিমিয়া দখলের মতো একইভাবে ইউক্রেনের আরও ভূখণ্ড দখলের জন্য রাশিয়া পরিকল্পনা করছে। দেশটির দাবি, ক্রিমিয়ার মতো একই ‘প্লেবুক’ ব্যবহার করে ইউক্রেনের আরও ভূখণ্ড দখলের পরিকল্পনা করছে মস্কো।

মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, রাশিয়া ইতোমধ্যেই ইউক্রেনীয় ভূখণ্ড দখলের ভিত্তিও তৈরি করছে।

জন কিরবি আরও বলেছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যেই রাশিয়ায় যোগদানের বিষয়ে ‘ভুয়া’ গণভোটের আয়োজন করতে পারে ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চলগুলো। ২০১৪ সালে একইরকম একটি গণভোটের মাধ্যমে ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছিল মস্কো। সারা বিশ্বেই ওই গণভোটকে ব্যাপকভাবে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়েছিল।

জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘আমরা আমেরিকান জনগণের কাছে এটি স্পষ্ট করতে চাই। এটির (ভুয়া গণভোটের) মাধমে কাউকে বোকা বানানো যায়নি। ২০১৪ সালের ওই একই প্লেবুক আবারও ব্যবহারের চেষ্টা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।’
খবর বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ