1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়ন চায় ঢাকা কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

এক সপ্তাহে ঢাকায় ফিরেছে ৭৪ লাখ সিম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৮৪ Time View

গত সাত দিনে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরেছে প্রায় ৭৪ লাখ ১৫ হাজার ৯৯৬ জন মানুষ। আজ রবিবার মোবাইল অপারেটরের তথ্যভাণ্ডার এবং কলপ্রবণতা বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রীর দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, শনিবারের (১৬ জুলাই) ঈদের ছুটি কাটিয়ে সবচেয়ে বেশি ২৩ লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করেছেন। এতে দেখা গেছে, গত সাতদিনে রাজধানীতে প্রবেশ করেছে গ্রামীণফোনের ৩২ লাখ ৩০ হাজার, রবির ১৮ লাখ ৪৫ হাজার, বাংলালিংকের ২২ লাখ ১৩ হাজার এবং টেলিটকের ১ লাখ ২৬ হাজার গ্রাহক।

এর আগে, ঈদুল আজহা উদযাপন করতে রাজধানী ছাড়েন ৯০ লাখ ৩৮ হাজার ৭৭৮টি সিম ব্যবহারকারী। ঈদের আগের দুই দিন অর্থাৎ শুক্রবার (৮ জুলাই) ও শনিবার (৯ জুলাই) এবং ঈদের পরের দুইদিন অর্থাৎ সোমবার (১১ জুলাই) ও মঙ্গলবার (১২ জুলাই) ঢাকার বাইরে যাওয়া মোবাইল অপারেটরগুলোর সিমের হিসাবের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

তবে অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। আবার অনেক শিশু কিংবা নারী মোবাইল ব্যবহার করেন না। তাই ঠিক কতজন ঢাকা ছেড়েছেন এবং কতজন ঢাকায় ফিরেছেন তা সঠিক বলা যাচ্ছে না।

উল্লেখ্য, প্রতিবার ঈদকে ঘিরে ঠিক কত মানুষ ঢাকা ছাড়েন এবং ঈদের পরের দিনগুলোতে কত মানুষ ফিরে আসেন তার সঠিক সংখ্যা কোথাও পাওয়া যায় না। তবে সক্রিয় মোবাইল ব্যবহারকারীর সংখ্যা অর্থাৎ কতগুলো সক্রিয় সিম ঈদের আগে ঢাকার বাইরে যাচ্ছে ও ঈদের পরে ঢাকায় ফিরছে, তা থেকে এর একটা ধারণা পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ