1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকসেবী ও মাদক কারবারিকে সামাজিকভাবে বয়কটের আহবান খাদ্যমন্ত্রীর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৫১ Time View

মাদকসেবী ও মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কটের আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ভোট ধরে রাখতে অনেকেই মাদক কারবারিদের সাথে আপস করেন কিংবা না দেখার ভান করেন। ভোট কমে যাবে এই চিন্তা বাদ দিয়ে প্রতিটি গ্রামে মাদকের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাতে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে।

গতকাল শনিবার দুপুরে পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহাররোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, শুধু অভিযান চালিয়ে, গ্রেপ্তার করে বা সাজা দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এখন মাদক কারবারিরা অনেক নতুন ধরনের মাদক সমাজ ছড়িয়ে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব ভয়াল মাদক যুব সমাজকে ধ্বংসস্তুপে পরিনত করছে। পোরশা উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাধকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: ফজলুর রহমান।

কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধিগণ, জনপ্রতিনিধিবৃন্ধ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ