1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ফিরেছেন ৬৩৩২ জন হাজি, সৌদিতে আরও একজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৪১ Time View

হজ পালন শেষে ১৮টি ফিরতি হজ ফ্লাইটে ৬ হাজার ৩৩২ জন হাজি দেশে ফিরেছেন। এদিকে সৌদি আরবের মক্কায় মোরশেদ হাসান সিদ্দিকী (৫৮) নামের আরও এক হাজির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ নিয়ে ২১ জনের মৃত্যু হলো। এদিকে

আজ রবিবার হজ বুলেটিনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের ৮টি ও সৌদি এয়ারলাইন্সের ৮টি এবং এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২টি বিমানে রবিবার রাত ২টা পর্যন্ত এসব হাজি দেশে ফিরেছেন।

বাংলাদেশ হজ অফিস মক্কায় ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলামের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা বিষয়ক প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে হাজিদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনের বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে জানা গেছে।

আগামী ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের হাজিদের হজ ফ্লাইট পরিচালিত হবে। গত ১৪ জুলাই প্রথম ফিরতি হজ ফ্লাইট দেশে পৌঁছে। ওইদিন ৪১৬ জন হাজি নিয়ে রাত সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট জেদ্দা থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ বিমানের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩জন, সৌদি এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪ টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র হতে ২৪ হাজার ৪১২ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

সৌদি আরবে এ পর্যন্ত বাংলাদেশের ৬ নারীসহ ২১ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ১৭ জন, মদিনায় ৩ ও জেদ্দায় ১ জন ইন্তেকাল করেন।

সবশেষ ১৬ জুলাই ঢাকার গুলশান এলাকার মোরশেদ হাসান সিদ্দিকী পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ