1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯ নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল নারীর জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী পে স্কেল কবে থেকে বাস্তবায়ন? জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

ললিত মোদির সঙ্গে প্রেমে মগ্ন সুস্মিতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৭০ Time View

সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন আর সিঙ্গেল নন! ৪০-এর কোটা পেরিয়ে এবার তিনি প্রেমে মগ্ন! নিজে সে খবরটি জানাননি, তবে গোপন কথাটিও রইলো না আর গোপন!

বৃহস্পতিবার রাতে টুইটারে আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি সুস্মিতার সঙ্গে কতগুলো ছবি শেয়ার করে জানিয়ে দেন, তিনি সম্পর্কে আছেন সুস্মিতা সেনের সঙ্গে!

ছবিগুলো অন্তরঙ্গ, ফলে গুঞ্জনেরও সুযোগ নেই। যা প্রকাশ্যে আসতেই রীতিমত ভারতজুড়ে হইচই। চমকে উঠেছেন সুস্মিতা ভক্তরাও! একই অবস্থা নাকি সুস্মিতার ভাই রাজীবেরও। তিনি জানালেন, এই খবর তাকেও অবাক করেছে।

ললিত জীবনের নতুন শুরু নিয়ে পোস্ট করেন এবং সেখানে সুস্মিতার সঙ্গে কিছু রোমান্টিক ছবি শেয়ার করেন। প্রথমে অভিনেত্রীকে নিজের ‘বেটার হাফ’ বলে উল্লেখ করলেও পরে জানিয়ে দেন বিয়ে করেননি, ডেট করছেন। তবে বিয়েটাও করবেন শিগগির।

গত বছরের শেষেই পুরনো প্রেমিক রোমান শলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে সুস্মিতা সেনের। আর ললিতের প্রথম স্ত্রী ছিলেন মিনাল সাগরানি। ১৯৯১ সালে বিয়ে করেন। দুই সন্তান হয়। ২০১৮ সালে ক্যানসারে মারা যান মিনাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ