1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯ নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল নারীর জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী পে স্কেল কবে থেকে বাস্তবায়ন? জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

গায়ানার উইকেট মিরপুরের চেয়েও বাজে: তামিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৫৪ Time View

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গায়ানার উইকেটে হঠাৎ করেই বল টার্ন করছে, আচমকা নিচু হয়ে যাচ্ছে, পিচের কন্ডিশন বোঝা ব্যাটসম্যানদের জন্য খুবই কঠিন ছিল। এসব উইকেটে ক্রিকেটারদেরে বিচার করা ঠিক না। এক কথাোথা মিরপুরের চেয়েও বাজে উইকেট বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বুধবার (১৩ জুলাই) ম্যাচ জিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তামিম বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের ম্যাচগুলোই ছিল চ্যালেঞ্জিং। এ উইকেটে আপনি কখন কোন বলে আউট হয়ে যাবেন আগে থেকে বোঝা কঠিন। এর প্রতিচ্ছবিতো দেখতেই পাচ্ছেন দুই ম্যাচেই, ১০০ আর ১৫০ রানের খেলায়।

তিনি বলেন, গায়নার এ উইকেটে আপনি নিজের মতো ব্যাটিং করতে পারবেন না। এ ধরণের উইকেটে স্পিনাররা বেশি সাপোর্ট পাচ্ছে। তাই ম্যাচ শুরুর আগে আমাদেরও একাদশ সাজাতে হিমশিম খেতে হয়েছিল।

দেশসেরা এ ওপেনার বলেন, আমি আর শান্ত মিলে যে ৪৮ রানের পার্টনারশিপ করেছি এটি খুবই অসাধারণ ছিল। কারণ রানের বিবেচনায় দেখতে একটু ছোট লাগলেও উইকেট বিবেচনায় এটা ১০০ রানের সমতুল্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ