1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯ নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল নারীর জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী পে স্কেল কবে থেকে বাস্তবায়ন? জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

আরিয়ানের মাদককাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন গৌরি খান!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৭৩ Time View

বলিউড বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খান মাদক মামলায় জড়িয়ে প্রায় একমাস কারাবন্দি ছিলেন। বিষয়টি নিয়ে বলিপাড়ায় অনেক হইচই পড়েছিল। যদিও সেই মামলায় ইতোমধ্যে ক্লিনচিট পেয়েছেন তারকাপুত্র। তবুও বিষয়টি নিয়ে যেন চুপচাপ রয়েছেন শাহরুখ-গৌরুী। কিন্তু এবার সন্তানের মাদককাণ্ড নিয়ে নীরবতা ভেঙে কথা বলতে যাচ্ছেন মা গৌরী!

বলিউড পরিচালক করণ জোহরের সঙ্গে খান পরিবারের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ—বিষয়টি সবারই জানা। শোনা যায়, বলিউড বাদশাহকে ভাইয়ের মতো দেখেন করণ, আর গৌরিকে বোনের মতো। এমনকি আরিয়ান যখন কারাবন্দি তখনও শাহরুখ-গৌরির পাশে ছিলেন করণ।

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধুত্বের সম্পর্কের খাতিরে ‘কফি উইথ করণ’ এর ৭ সিজনে অতিথি হয়ে হাজির হতে যাচ্ছেন গৌরী। ইতোমধ্যে এই এপিসোডের শুটিং হয়েছে। আর এই অনুষ্ঠানে ছেলে আরিয়ানের মাদককাণ্ড নিয়ে যদি তিনি কথা বলেন, তাহলে অবাক হওয়ার কিছু নেই।

করণের এই এপিসোডে রণবীরের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তাই নয়, আরও অনেক তারকাই প্রযোজকের এই অনুষ্ঠানে এসে ব্যক্তিগত জীবনের নানা অজানা তথ্য প্রকাশ করেছেন। তেমনি গৌরিও ছেলের বিষয়ে কথা বলেছেন বলে জানা গেছে। তবে ঠিক কী বলেছেন, কতটা বলেছেন তা এপিসোডটি প্রচার হওয়ার পরই জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ