1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

গত সপ্তাহে ফাইন ফুড শেয়ারের ২৪ শতাংশ দরবৃদ্ধি

Reporter Name
  • Update Time : রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১২
  • ১২৮ Time View

গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচকের ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। তবে সপ্তাহের মোট ৫ কার্যদিবসেই ডিএসইতে দাম বাড়ার তালিকায় শীর্ষে অবস্থান করছে ফাইন ফুড কোম্পানির শেয়ার।

গত সপ্তাহে এ কোম্পানির শেয়ারের দাম ২৪ দশমিক ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত সপ্তাহে এ কোম্পানির শেয়ার মোট ১ কোটি ৮ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার দৈনিক গড় দাঁড়ায় ২১ লাখ ৭২ হাজার ৬০০ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র ওয়েবসাইট থেকে জানা যায়, ২০০২ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টিতে।

বৃহস্পতিবার এ কোম্পানির বাজার মুলধন দাঁড়ায় এক হাজার ২৪ কোটি ৪০ লাখ ৬৬ হাজার টাকা। অনুমোদিত মুলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ১১ কোটি ৬০ লাখ টাকা।

বাজারে এ কোম্পানির ১ কোটি ১৬ লাখ ২২ হাজার ১৮৭টি শেয়ার রয়েছে। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৮ দশমিক ৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ২৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৯০ দশমিক ৩৩ শতাংশ শেয়ার রয়েছে।

সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানি হলো- ফাইন ফুড লি. (২৪ দশমিক ১৯ শতাংশ দাম বাড়ে), পদ্মা ইসলামি লাইফ ইন্সুরেন্স (২৪ দশমিক ০৩ শতাংশ), আমরা টেকনোলজি (২২ দশমিক ২৯ শতাংশ), বাংলাদেশ সাবমেরিন কেবল (২২ দশমিক ১৭ শতাংশ), স্টান্ডার্ড সিরামিকস (২২ দশমিক ১৩ শতাংশ), হাক্কানি পাল্প (২২ দশমিক ১১ শতাংশ), রহিমা ফুড (২১১ দশমিক ৬৪ শতাংশ), বিএসআরএম স্টিল (২১ দশমিক ৩৪ শতাংশ), শাহজালাল ইসলামী ব্যাংক (২১ দশমিক ২৮ শতাংশ) এবং বেক্সিমকো লি. (২১ দশমিক ২১ শতাংশ)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ