1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার শাহ আমানতের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধি দল জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ

বাবর আজমদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন ওয়াকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৭১ Time View

এ বছরেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে তিন দশক আগে ওয়ানডে বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি রয়েছে পাকিস্তানের। তাইতো এবার আরও একটি বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রয়েছে পাকদের। এমনটাই জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনিস।

খেলোয়াড়দের ফর্ম ও সামর্থ্য বিবেচনা করেই ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার ওয়াকর সম্ভাবনা দেখছেন পাকিস্তানের পাকিস্তান জয়ের,‘এবারের বিশ্বকাপে আমাদের ভালো করার বড় সুযোগ। অস্ট্রেলিয়ার পিচ ব্যাটিংয়ের জন্য খুবই ভালো। পাকিস্তানের ভালো ব্যাটসম্যানও আছে। ওরা ওই কন্ডিশনে ভালো করবে।’

ব্যাটিংয়ে বাবর–রিজওয়ানই পাকিস্তানের মূল অস্ত্র। এমনটাই মনে করেন ওয়াকার, ‘টপ অর্ডারে বাবরই হবে আমাদের মূল ব্যাটসম্যান। আমি মনে করি, সে বরাবরের মতোই নিজের ছাপ রাখবে। আর রিজওয়ানও তো খুব ভালো খেলছে। আমাদের বোলিংটা তো অন্যতম সেরা।’

এখন পেসার শাহিন আফ্রিদির কাঁধেই পাকিস্তানের বোলিংয়ে নেতৃত্বটা। তবে ওয়াকার মনে করেন, অন্য বোলাররাও দলকে সাফল্য এনে দেবেন, ‘আমরা গত এক বছরে ছয়–সাতজন ফাস্ট বোলারকে খেলিয়েছি। সবাই ভালো করেছে। আমার মনে হচ্ছে, হারিস রউফ ও শাহিন আফ্রিদিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে হাসান আলীকেও ভুললে চলবে না, সে–ও খুব ভালো বোলার।’

পাকিস্তানের স্পিনারদের নিয়েও আশাবাদী ওয়াকার, ‘পাকিস্তানের ফাস্ট বোলিং তো খুবই ভালো। এখন শাদাব ও নেওয়াজের মতো দুই ভালো স্পিনারকে সঙ্গী করে ওদের ভালো করতে হবে।’

আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ