1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে বার্তা এলো ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার: রিজভী প্রেমিকের সঙ্গে ঠাট্টা করাই কাল হলো রিধিকার বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে বর্তমান সরকার: প্রধানমন্ত্রীর প্রেস সচিব মনির হত্যা মামলায় সাবেক এমপি মিলন গ্রেপ্তার বিএনপির সাড়ে ৪ হাজারের বেশি নেতাকর্মী ক্রসফায়ারের শিকার হয়েছেন: আইনমন্ত্রী নেইমারের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি, পুরোনো শত্রুতায় ফের উত্তাপ ‘অটোরিকশায় সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে রেজিস্ট্রেশন নয়’ পাটপণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে : বাণিজ্যমন্ত্রী ছয় মাসে একবারও রাজনৈতিক নিপীড়ন হয়নি : মাহদী আমিন

‘জার্সি’ ফ্লপ, নতুন সিনেমায় শহিদ কাপুর

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৭১ Time View

বলিউড অভিনেতা শহিদ কাপুর। তার অভিনয়ে মুগ্ধ ভক্তরা। এ অভিনেতাকে শেষবার ‘জার্সি’ ছবিতে দেখা গেছে। ছবিটি আশা অনুযায়ী সাফল্য পায়নি। তবে প্রশংসিত হয়েছে শহিদের অভিনয়।

এদিকে জানা গেল, নতুন আরও একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন এই অভিনেতা। ই-টাইমসকে দেয়া সাক্ষাৎকারে পরিচালক আনিস বামজি বলেছেন, শহিদ কাপুরকে নিয়ে সিনেমা করতে যাচ্ছেন তিনি। ‘ভুল ভুলাইয়া ২’ আকাশ ছোঁয়া সাফল্যের পর নতুন সিনেমার প্ল্যান করছেন পরিচালক। সেই ছবিতেই নায়ক হবেন শহিদ।

এখনও সিনেমার নাম ঠিক হয়নি। কে হবেন নায়িকা তাও চূড়ান্ত নয়। তিনি শুধু বন্ধু শহিদকেই চূড়ান্ত করেছেন।

পরিচালক বলেন, ‘শহিদ আমার ভালো বন্ধু। সে আমার সঙ্গে আগেই কাজ করতে চেয়েছিল। আমিও খুব আগ্রহী তাকে নিয়ে কাজ করতে। আমরা এখন সঠিক গল্পের জন্য অপেক্ষা করছি। আর এক মাসের মধ্যে আমি সিদ্ধান্ত নেব গল্পের ব্যাপারে। সে একজন অসাধারণ অভিনেতা। সর্বশেষ আমি তার ‘জার্সি’ দেখেছি। তার অভিনয়ে মুগ্ধ হয়েছি আমি।’

অন্যদিকে পরিচালকের ঘনিষ্ঠ সূত্র জানায়, সম্প্রতি শহিদের সঙ্গে আনিসের বৈঠক হয়েছে। শিগগিরই এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণাপ আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ