1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৫০ Time View

সারাদেশে দ্বিতীয় দিনের মতো উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আল্লাহর অনুগ্রহ লাভের আশায় দ্বিতীয় দিনের মতো ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুযায়ী পশু কুরবানি করছেন। এদিকে ঈদ উপলক্ষ্যে সরকারি ছুটি শেষ হচ্ছে আজ, আগামীকাল মঙ্গলবার (১২ জুলাই) থেকে খুলবে অফিস।

ঈদুল আজহা উপলক্ষ্যে ৯, ১০ ও ১১ জুলাই (শনি, রোব ও সোমবার) ঈদের ছুটি ছিল। এর আগে ৮ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চারদিন ছুটি পেয়েছেন। তবে ঈদের ছুটির একদিন (৯ জুলাই) পড়ে সাপ্তাহিক ছুটির দিন শনিবারে।

এদিকে শুক্রবার থেকে শুরু হওয়া ছুটি শেষ হচ্ছে আজ সোমবার। রোববার (১০ জুলাই) সারাদেশে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। আজ ঈদের দ্বিতীয় দিনও সরকারি ছুটি রয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে খুলবে সব সরকারি অফিস।

জানা গেছে, আগামীকাল মঙ্গলবার অফিস খুললেও অনেক সরকারি কর্মকর্তা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নিয়েছেন। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রোববার (১৭ জুলাই) অফিস জমজমাট হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সরকারি অফিস খুললেও অনেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নেওয়ায় আগামী রোববার (১৭ জুলাই) মূলত অফিসে কর্মচাঞ্চল্য ফিরবে। যারা গ্রামে যাননি তারা আগামীকাল থেকেই অফিস করবেন, তবে সেই সংখ্যা কিছুটা কম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ