1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ

১৪৭ কোটি টাকায় ফ্ল্যাট কিনলেন রণবীর

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৭৭ Time View

আরব সাগর পারে স্বপ্নের মতো সাজানো মুম্বাইয়ের বান্দ্রা। চারদিকে বিলাসবহুল বহুতলের সারি। প্রবেশপথে বলিউডের তারকাদের ঠিকানা লেখা নামফলক। শাহরুখ খানের প্রাসাদ ‘মান্নাত’ দেখতেও সেখানেই ভিড় করেন ভক্তরা। এবার তার পাশে জায়গা করে নিলেন রণবীর সিং। বান্দ্রায় সমুদ্রমুখী বহুতলে কোয়াড্রুপ্লেক্স অর্থাৎ চারতলা মিলিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন ‘গাল্লি বয়’। যার দাম ১১৯ কোটি রুপি। এর সঙ্গে স্ট্যাম্প খরচ পড়েছে সাত কোটি ১৩ লাখ রুপি। সবমিলে বাংলাদেশি মুদ্রায় রণবীরের খরচ হয়েছে ১৪৭ কোটি টাকার বেশি।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, বাবা জগজিৎ সুন্দর সিং ভাবনানির ফার্মের সঙ্গে যৌথভাবে ‘মান্নাত’ এর কাছে ওই বিলাসবহুল ফ্ল্যাটটি কিনেছেন রণবীর। বহুতলের ১৬, ১৭, ১৮ ও ১৯ তলাজুড়ে ফ্ল্যাটের ব্যাপ্তি। সব মিলিয়ে ১১ হাজার ২৬৬ বর্গফুট কার্পেট এরিয়া। ব্যক্তিগত ছাদ এলাকা এক হাজার ৩০০ বর্গফুট।

২০২১ সালে ২২ কোটি টাকায় আলিবাগে একটি বিলাসবহুল বাংলো কিনেছিলেন রণবীর ও দীপিকা। এরপর এ প্রথম এত সম্পত্তির মালিক হলেন পর্দার ‘বাজিরাও’।

হাসিখুশি মুখি এ অভিনেতার বলিউডের ক্যারিয়ারও এগোচ্ছে খুব দ্রুত। ‘সিম্বা’র পরে তাকে দেখা যাবে রোহিত শেঠির পরের ছবি ‘সার্কাস’এ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ