1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন : মেয়র তাপস

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৪৭ Time View

পবিত্র ঈদুল আজহার জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। শনিবার (৯ জুলাই) দুপুরে জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মেয়র তাপস বলেন, আগামীকাল (রোববার) ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি।
ঈদের জামাতের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত।

তিনি বলেন, প্রায় ৩৫ হাজার মুসল্লি জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন। আমি আশাবাদী আগামীকাল সবাই উৎসবমুখর পরিবেশ ঈদের জামাতে অংশগ্রহণ করবেন।

আগে জাতীয় ঈদগাহতে এক লাখের মতো মুসল্লি অংশ নিতে পারতেন, কিন্তু এবার ৩৫ হাজার কেন- এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, যেহেতু করোনা মহামারি আবারও ঊর্ধ্বমুখী সে ক্ষেত্রে সবাই স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত হবেন। আমাদের যে সক্ষমতা, সে অনুযায়ী আমরা ৩৫ হাজার মুসল্লিদের আমন্ত্রণ করছি।

ডিএসসিসির মেয়ের তাপস বলেন, ঢাকাবাসীর কাছে নিবেদন করব, ঈদের দিন ও ঈদের পরের দিনের মধ্যে যেন সবাই কোরবানি সম্পন্ন করেন। অনেকে ঈদের তৃতীয় দিনেও কোরবানির পশু জবাই করেন। আমি নিবেদন করব, কেউ যেন তৃতীয় দিনের অপেক্ষা না করেন, সব কোরবানি যেন দ্বিতীয় দিনের মধ্যেই সম্পন্ন হয়। তাহলে আমরা বর্জ্য অপসারণের কাজ সুষ্ঠুভাবে শেষ করতে পারব। কারণ তৃতীয় দিনে সিটি করপোরেশনের সব কর্মী ও কর্মকর্তারা বিশ্রামে যাবেন। এর আগে তারা টানা ৭২ ঘণ্টা বর্জ্য অপসারণের জন্য কাজ করবেন। তাদেরও বিশ্রামের প্রয়োজন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ