1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

ঢাকায় আসছেন বিখ্যাত পপ তারকা ওটিলিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৭৭ Time View

বিশ্ব বিখ্যাত রোমানিয়ার পপ তারকা ওটিলিয়া ব্রুমা। ‘বিলিয়নেরা’ গানের জন্য বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন তিনি। তার এই গান শোনেনি এমন শ্রোতা খুঁজে পাওয়া মুশকিল। এবার ঢাকায় আসছেন এই তারকা গায়িকা। এটাই তার প্রথম বাংলাদেশ সফর।

জানা গেছে, ‘নোকিয়া জি-২১’ ফোনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতেই ঢাকায় আসছেন তিনি। আগামী ২৩ জুলাই বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। এতে লাইভ পারফর্ম করবেন ওটিলিয়া। ঢাকায় আসার খবর একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন এই গায়িকা।

ওটিলিয়া তার ফেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে বলেন, ‘আসসালামুয়ালাইকুম বাংলাদেশ, আপনাদেরকে বলতে চাই, আগামী ২৩ জুলাই আমি প্রথমবারের মতো ঢাকায় আসছি। সুন্দর দেশে দেখা হবে আপনাদের সঙ্গে।’

৩০ বছর বয়সী এই তারকা গায়িকার জন্ম রোমানিয়ার সুসেভায়। ছোটবেলা থেকেই তিনি গানের সঙ্গে জড়িত। তবে ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান বিশ্বব্যাপী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ