1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত আর্থিক খাতের ‘নাজুক’ দশা উত্তরণে দুই বছরের ‘কুশন’ চায় সরকার: অর্থমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে : শিক্ষামন্ত্রী দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী রাশেদ প্রধানের পিএস জনি গ্রেফতার আমরা হজযাত্রীদের খাদেম, তাদের সেবা করা আমাদের দায়িত্ব : ধর্মমন্ত্রী ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হবে ২০২৯ সালে টানা দ্বিতীয় সপ্তাহে মার্কিন ডলারের পতন

জিম্বাবুয়ে সফরেও থাকছেন না সাকিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৪৬ Time View

সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই, কদিন আগেই জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, বাঁহাতি অলরাউন্ডার থাকছেন না এ মাসের শেষ দিকে হতে যাওয়া জিম্বাবুয়ে সফরেও।

মিরপুরে সাংবাদিকদের জালাল ইউনুস বলেছেন, ‘সাকিব যাচ্ছে না, এটা আগেই (সে) আমাদের জানিয়েছে। আজ নির্বাচকদের সঙ্গে আমরা বসেছিলাম। তারা একটা দল চূড়ান্ত করছেন।’ সাকিব না গেলেও জিম্বাবুয়ে সফরে পূর্ণ শক্তির দলই পাঠাতে চায় বিসিবি।

জালাল বললেন, ‘যে দল এখন আছে, তাদের সবাই থাকছে। জিম্বাবুয়েতে পূর্ণ শক্তির দল যাবে। হয়তো পয়েন্টের খেলা না, চ্যাম্পিয়নশিপ বা সুপার লিগের অংশ না। কিন্তু সিরিজটি গুরুত্বপূর্ণ। এ জন্য আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি, আমরা যেন সেখানে ভালো করতে পারি। অনেকে বলছিল দ্বিতীয় সারির দল যাবে। দ্বিতীয় সারির দল যাচ্ছে না, আমরা শক্তিশালী দল পাঠাতে চাই।’

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেই জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ। টানা সফর থাকায় সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামের গুঞ্জন শোনা যাচ্ছিল। জালাল সেটি উড়িয়েই দিচ্ছেন, ‘সিনিয়র খেলোয়াড়েরা বেশির ভাগই যাচ্ছে। তারা সবাই খেলতে চায়। সিনিয়র মানে যারা খেলে সবাই-ই তো সিনিয়র, কয়েকজন ছাড়া এখন তো সিনিয়ররাই খেলছে। তারা জানিয়েছে, তারা যাচ্ছে।’

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৭ জুলাইয়ে জিম্বাবুয়ে পৌঁছার কথা বাংলাদেশ দলের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ