1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে করোনার নতুন ধরন পাওয়া গেছে : ডব্লিউএইচও

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৪৮ Time View

ভারতে করোনাভাইরাসের আরও একটি নতুন ধরন পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ ধরনটি ওমিক্রনের নতুন সাব-ভেরিয়েন্ট ‘বিএ টু সেভেনটি ফাইভ’।

বুধবার (৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র মহাপরিচালক ত্রেদোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, ‘ইউরোপ ও আমেরিকায় এখন করোনার বিএ ফোর এবং বিএ ফাইভ ধরনের ঢেউ চলছে। এরই মধ্যে ভারতে ওমিক্রনের আরেকটি উপ-ধরন পাওয়া গেছে, যার নাম বিএ টু সেভেনটি ফাইভ। এই নতুন ধরনটিকে আমরা পর্যবেক্ষণ করছি।’

সংস্থার মহাপরিচালক আরও বলেছেন, ‘গত দুই সপ্তাহে বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ৩০ শতাংশ বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি উপ-অঞ্চলের মধ্যে ছারটিতেই গত সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে।’

ভারতে পাওয়া নতুন এ ধরন সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন টুইটারে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, বিএ টু সেভেনটি ফাইভ সাব-ভেরিয়েন্টটি প্রথমে ভারতে পাওয়া গেছে। পরে আরও ১০টি দেশে এ ধরনের ওমিক্রন ভাইরাস পাওয়ার খবর পেয়েছি আমরা।

সৌম্য স্বামীনাথন আরও বলেন, ‘এই উপ-ধরন কতটা ভয়ংকর তা এখনো স্পষ্ট নয়। তবে এর মধ্যে ধরন পাল্টানোর বৈশিষ্ট্য (মিউটেশন) আছে বলে মনে হচ্ছে। আরও পর্যবেক্ষণ এবং পরীক্ষা ছাড়া এখনই কিছু বলা যাচ্ছে না। সুতরাং আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’
খবর হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ