1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত আর্থিক খাতের ‘নাজুক’ দশা উত্তরণে দুই বছরের ‘কুশন’ চায় সরকার: অর্থমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে : শিক্ষামন্ত্রী দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী রাশেদ প্রধানের পিএস জনি গ্রেফতার আমরা হজযাত্রীদের খাদেম, তাদের সেবা করা আমাদের দায়িত্ব : ধর্মমন্ত্রী ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হবে ২০২৯ সালে টানা দ্বিতীয় সপ্তাহে মার্কিন ডলারের পতন

দুর্দান্ত জয়ে শেষ চারে নাদাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৪৭ Time View

উইম্বলডনের কোয়ার্টার ফাইনালের জমজমাট লড়াইয়ে টেইলর ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে শেষ চারে উঠেছেন রাফায়েল নাদাল।

সেন্টার কোর্টের প্রথম সেটে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৬-৩ ব্যবধানে জিতে নেয় ফ্রিটজ। দ্বিতীয় সেটে মাঝপথে চোটের কারণে মেডিকেল টাইম-আউটে যায় নাদাল। ফিরে এসে প্রত্যাবর্তনটা হয় দারুণ, ৫-৭ গেমে জিতে খেলায় সমতা আনেন তিনি।

তৃতীয় সেটে আবারও এগিয়ে যায় ফ্রিটজ। তবে ক্যারিয়ারের অন্তিম মুহূর্তে এসে ঘুড়ে দাঁড়ানোর নতুন গল্প লিখলেন ৩৫ বছর বয়সী স্প্যানিয়ার্ড।

চতুর্থ সেটে লড়াই হয় হাড্ডাহাড্ডি, শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে। একপর্যায়ে ৫-০ ব্যবধানে এগিয়ে যান নাদাল। ফ্রিটজ এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পেরে ওঠেননি। ভেঙে যায় তার প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে ওঠার স্বপ্ন।

আর টাইব্রেকারে জিতে ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে আরও এগিয়ে গেলেন রাফায়ের নাদাল।

২০১৯ সালের পর এই প্রথম উইম্বলডনে খেলছেন নাদাল। পায়ের চোটে এবারের আসরে তার খেলা নিয়ে জেগেছিল শঙ্কা। এই চোট নিয়েই তিনি খেলেন এবারের ফরাসি ওপেন। সেখানে প্রতিটি ম্যাচ খেলেন ব্যথানাশক ইনজেকশন নিয়ে। ফরাসি ওপেন জিতে এবার উইম্বলডন জেতার লড়াইয়ে ছুটছেন তিনি। ফাইনালে ওঠার লড়াইয়ে নাদাল খেলবেন অস্ট্রেলিয়ার নিক কিরগিওসের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ