1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত আর্থিক খাতের ‘নাজুক’ দশা উত্তরণে দুই বছরের ‘কুশন’ চায় সরকার: অর্থমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে : শিক্ষামন্ত্রী দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী রাশেদ প্রধানের পিএস জনি গ্রেফতার আমরা হজযাত্রীদের খাদেম, তাদের সেবা করা আমাদের দায়িত্ব : ধর্মমন্ত্রী ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হবে ২০২৯ সালে টানা দ্বিতীয় সপ্তাহে মার্কিন ডলারের পতন

পিএসজির নতুন কোচ গলতিয়ের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৪৫ Time View

মরিসিও পচেত্তিনোকে বরখাস্ত করার কিছু সময় পরই এল নতুন পিএসজির নতুন কোচ নিয়োগের ঘোষণা। ফরাসি ক্লাব নিসের সাবেক ম্যানেজার ক্রিস্তোফ গলতিয়েরকে মেসি-নেইমারদের কোচের দায়িত্ব দিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।

আজ মঙ্গলবার (৫ জুলাই) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে গলতিয়েরকে কোচ হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজি প্রধান নাসের আল খেলাইফি। ২০২৪ পর্যন্ত গলতিয়েরের সঙ্গে চুক্তি করেছে পিএসজি।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত গলতিয়ের, ‘কাম্পোসের (পিএসজির নতুন স্পোর্টিং ডিরেক্টর) আলোচনায় যুক্ত থাকাটা গুরুত্বপূর্ণ ছিল। আমি বিনয় এবং দৃঢ় সংকল্পের সঙ্গে পিএসজির প্রস্তাব গ্রহণ করেছি।’

ফ্রেঞ্চ লিগ আঁ’র শিরোপাকে নিজেদের ‘সম্পত্তি’ বানিয়ে নেওয়া পিএসজিকে ২০২০-২১ মৌসুমে লিগ শিরোপা বঞ্চিত করেছিল গলতিয়েরের সে সময়ের ক্লাব লিল। ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত লিলের কোচ ছিলেন তিনি। গত বছর যোগ দিয়েছিলেন নিসে। অবশেষে এই ফরাসি কোচকেই নিজেদের ডাগআউটে টানল পিএসজি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ