1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯ নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল নারীর জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী পে স্কেল কবে থেকে বাস্তবায়ন? জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

‘সরকারের সাফল্য নির্ভর করে আমলাদের কর্মতৎপরতার ওপর’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৪৯ Time View

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, সরকারের সাফল্য নির্ভর করে আমলাদের কর্মতৎপরতার ওপর। কেননা, সরকারের ভেতরের স্টিল ফ্রেম হচ্ছে আমলাতন্ত্র। তবে তাদের পরিচালিত করে রাজনৈতিক শক্তি। রাজনৈতিক শক্তি যেমন চান সেভাবে তারা কাজ করেন। ঘোড়ার সওয়ারের মতো রাজনীতিবিদরা আমলাদের পরিচালিত করে।

আজ বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে ২০২১-২২ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এসিআর পদ্ধতিতে অনেক সমস্যা আছে। যেমন সবাই এক্সসেপশনাল পায়। এটা কীভাবে হয়। এক্সসেপশনাল তো একজনই হয়। জাজমেন্টে সমস্যা ছিল। এখন এপিএ পদ্ধতি অনেক ভালো। তিনি বলেন, ফাইল ধরে রাখার একটা নিয়ম আছে। কিন্তু সেটা মানা হয় কি না, সেটি বড় কথা।

শুদ্ধাচার পুরস্কার যারা পেলেন তারা হলেন জাতীয় বেতন স্কেল ২ থেকে ১০ পর্যন্ত কর্মকর্তাদের মধ্যে শিল্প ও শক্তিশালী বিভাগের প্রধান ও অতিরিক্ত সচিব নজিবুর রহমান। গ্রেড ১০-১৬ এর কর্মকর্তাদের মধ্যে পরিকল্পনা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা নাজমুল ইসলাম এবং ১৭-২০ গ্রেডের কর্মকর্তাদের মধ্যে সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) অফিস সহকারী বেগম জুয়েলা শেখ। অফিস প্রধান হিসেবে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. বিনায়ক সেন।

সভাপতির বক্তব্যে পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, এপিএর মাধ্যমে নিজেকে নিজেই মূল্যায়ন করা যায়। সব কর্মকর্তা সঠিক সময়ে অফিসে এসেছেন, সহকর্মীদের সঙ্গে ভালো আচরণ করেছেন। কর্মতৎপরতা ভালো ছিল। মূল্যায়ন করে তাদের পুরস্কার দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ