1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ১ কোটি ৯৪ লাখ টাকা টোল আদায়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৬০ Time View

তৃতীয় দিনে পদ্মা সেতুতে ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময় পদ্মা সেতু পাড়ি দিয়েছে ১৪ হাজার ৪৯৩টি গাড়ি।

বুধবার (২৯ জুন) দুপুর ২টার দিকে পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, নিরবচ্ছিন্নভাবে পদ্মা সেতু পাড় হচ্ছে যানবাহন। এতে গত ২৪ ঘণ্টায় ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে। ১৪ হাজার ৪৯৩টি গাড়ি পদ্মা সেতু পাড়ি দিয়েছে।

সেতৃ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৯৭ লাখ ৯১ হাজার ৩০০ টাকা ও মাওয়া প্রান্তে ৯৬ লাখ ৬৬ হাজার ৮০০ টাকা টোল আদায় করা হয়েছে। এ সময় জাজিরা প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ৭ হাজার ২৭৬টি ও মাওয়া প্রান্ত দিয়ে ৭ হাজার ২১৭টি যানবাহন পারাপার হয়েছে। এর আগে সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ১ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার ৮২০ টাকা টোল আদায় করা হয়। ১৫ হাজার ৪২৯টি যানবাহন পদ্মা সেতু পারাপার হয়।

গত রোববার (২৬ জুন) পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছিল। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ