1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতি কিলোতে যাত্রীপ্রতি রেলের ব্যয় ২.৪৩ টাকা: রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৪৮ Time View

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলওয়ের প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ব্যয় ২.৪৩ টাকা ও আয় ০.৬২ টাকা। অন্যদিকে টনপ্রতি পণ্য বহনে প্রতি কিলোমিটারে খরচ হয়েছে ৮.৯৪ টাকা ও আয় হয়েছে ৩.১৮ টাকা।

আজ সোমবার (২৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। ২০১৮-২১ অর্থবছরের রেলওয়ে কস্টিং প্রোফাইলের ভিত্তিতে এ তথ্য তুলে ধরেন।

প্রশ্নের জবাবে মন্ত্রী রেলওয়ের গত পাঁচ বছরের (২০১৬-১৭ অর্থ বছর থেকে ২০২০-২১ অর্থবছর) আয়ের পরিসংখ্যান তুলে ধরেন। মন্ত্রীর তথ্যমতে, পাঁচ বছরে রেলপথে ৩৬ কোটি ১৭ লাখ যাত্রী ও দুই কোটি আট লাখ ১৩ হাজার টন পণ্য বহন করা হয়েছে। এ সময়ের মধ্যে রেলের আয় হয়েছে ৬৮ কোটি ৮৬ লাখ ৫১ হাজার টাকা।

মন্ত্রী আরও বলেন, নিরাপদ ও আরামদায়ক হওয়ায় দেশের সবচেয়ে বড় এ গণপরিবহন খাতে যাত্রীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ