1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান ইসলামী আন্দোলনই ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রামে একমাত্র দল : চরমোনাই পীর ভোট কিন্তু নেতার কাছে নেই, ভোট জনগণের কাছে: হাসনাত আব্দুল্লাহ জুনের মধ্যে যুদ্ধ শেষ করতে ইউক্রেন ও রাশিয়াকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র : জেলেনস্কি ভোটকেন্দ্র ধূমপানমুক্ত এলাকা নিশ্চিত করার নির্দেশ ইসির গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে টানা চতুর্থ জয়ে চোখ শ্রীলংকার ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা কখনো মানুষের কাছ থেকে দূরে থাকিনি : মির্জা আব্বাস আল নাসরের টানা দ্বিতীয় ম্যাচে অনুপস্থিত রোনাল্ডো

রশিদের ডাকে সাড়া দিলেন আফ্রিদি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩৫ Time View

নানা সংকটে জর্জরিত আফগানিস্তান গত ২২ জুন শক্তিশালী ভূমিকম্প কেঁপে উঠে। প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে এই ৬.১ মাত্রার ভূমিকম্পে প্রায় ১১৫০ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আড়াই হাজারেরও বেশি মানুষ। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা, এএফপি ও রয়টার্স।

যুদ্ধবিধ্বস্ত দেশটির এই দুর্যোগের সময়ে অসহায় আফগানদের পাশে দাঁড়াতে বিত্তশালীদের প্রতি আহ্বান জানা দেশটির পোস্টার বয় রশিদ খান। রশিদ খানের সে ডাকে সাড়া দিলেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে রশিদ খান ব্যাকইভেনস্ট্রংগার.কমের মাধ্যমে অনুদান সংগ্রহ করছেন। আফ্রিদি এই ওয়েবসাইটে অনুদান প্রদান করেছেন।

রশিদ খানের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে টুইটারে আফ্রিদি লিখেছেন, ‘আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়ার জন্য রশিদ খানের উদ্যোগকে সমর্থন করছি। আমি ব্যাকইভেনস্ট্রংগার.কমে অনুদান প্রদান করেছি, আমার ভক্তদেরও দান করতে উৎসাহিত করছি।’

এছাড়া আফ্রিদি পাকিস্তানের আরও তিন কিংবদন্তি ক্রিকেটারকেও টুইটারে মেনশন করে আফগানদের পাশে দাঁড়াতে উৎসাহিত করেছেন, ‘আমি ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস এবং শোয়েব আখতারকে দান করতে এবং ভিডিওর মাধ্যমে এই বার্তা ছড়িয়ে দিতে মনোনীত করছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ