1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

সান্তাহারে রেল কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ মন্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২
  • ১২৮ Time View

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনের এস্টেট বিভাগের কানুনগো জিয়াউল হক জিয়াকে সাময়িক বরখাস্ত করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে সান্তাহারে পরিদর্শনে গিয়ে মন্ত্রী আব্দুল আজিজ নামের এক বুকিং সহকারীকে বদলির নির্দেশও দেন।

সান্তাহার রেলস্টেশনে অবকাঠামোগত উন্নয়ন এবং প্রয়োজনীয় সংখ্যক রেলের সংখ্যা বৃদ্ধির আশ্বাসও দেন মন্ত্রী।

রেলের জমি ইজারায় অনিয়মের অভিযোগে কানুনগো জিয়াকে বরখাস্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি।

ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “আমি যে প্রক্রিয়ায় কার্যক্রম পরিচালনা করছি, তাতে আগামী দু’বছরের মধ্যে রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হবে।

“রেল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নানা দুর্নীতির সঙ্গে জড়িত থেকে রেলের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করছে, রেলের জমি বেদখল হয়ে যাচ্ছে। আবার যেসব জমি দখলে আছে সেগুলো নামমাত্র ভাড়ায় ইজারা দেওয়া হয়েছে।”

সকাল সোয়া ৯টা থেকে প্রায় এক ঘণ্টা সান্তাহার রেল স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের কাদের জানান, একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে এসব অনিয়ম দূর করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পরে নওগাঁ-বদলগাছি-পাহাড়পুর সড়ক পরিদর্শন, বদলগাছি-পতœীতলা সড়কে বৃক্ষরোপণ এবং খালে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ