1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

বাইক চালিয়ে বিশ্বভ্রমণে অজিত কুমার

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৬৯ Time View

তামিল সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। নব্বই দশক থেকে এখনো অব্দি নিয়মিত কাজ করে যাচ্ছেন। সিনেমায় তার অ্যাকশন, অভিনয় ভক্তদের মাতিয়ে রাখে। ভালোবেসে ভক্তরা তাকে থালা অজিত নামে ডাকেন।

অজিত কুমার মোটরসাইকেল ভীষণ পছন্দ করেন। তার সংগ্রহে রয়েছে অত্যন্ত দামি কিছু মোটরসাইকেল। এছাড়া তিনি একজন পেশাদার বাইক রেসারও। তবে এবার রেসিং রোডে নয়, দুই চাকার বাহন নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েছেন খ্যাতিমান এই তারকা।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, মোটরসাইকেল চালিয়ে ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে ভ্রমণ করছেন অজিত কুমার। নিজের ইচ্ছেমতো ঘুরছেন, প্রকৃতি ও মানুষের জীবনযাত্রা দেখছেন।

বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন অজিত কুমার। সুপ্রেজ ভেঙ্কট নামের সেখানকার এক ব্যবসায়ী অজিতের ভ্রমণসঙ্গী হয়েছেন। তিনিই অজিতের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। সেই সঙ্গে বিষয়টি উঠে এসেছে গণমাধ্যমের পাতায়।

ছবিতে দেখা গেল, অজিতের পরনে রয়েছে রেসিং পোশাক। সঙ্গে আছে বিএমডব্লিউ আর ১২০০জিএস মোটরসাইকেল। বিলাসবহুল এই মোটরসাইকেলের দাম প্রায় ২৫ লাখ রুপি।

উল্লেখ্য, অজিত কুমারকে সর্বশেষ ‘ভালিমাই’ সিনেমায় দেখা গেছে। যেটা মুক্তি পায় গত ২৪ ফেব্রুয়ারি। অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিনেমাটি বক্স অফিসে সফল হয়েছিল।

বর্তমানে অজিতের হাতে রয়েছে নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমা। যেটা পরিচালনা করছেন এইচ বিনোদ। এই সিনেমার কাজের ফাঁকেই বিরতি নিয়েছেন অভিনেতা। সেই বিরতি উপভোগ করছেন পৃথিবী ভ্রমণের মাধ্যমে। আগামী মাসেই দেশে ফিরে সিনেমার কাজ শুরু করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ