1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৯ ভারত পানি না দিলে ভারতীয় পণ্য, করিডর ও ট্রানজিট বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম যৌথ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ ৩ মাসে বাংলাদেশ থেকে আপলোড করা দেড় কোটি ভিডিও ডিলিট করেছে টিকটক তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা, আরও ৫৬ জেলায় আবেদন শুরু খুবির ৩০ শিক্ষার্থীর শাস্তি, বহিষ্কার ১০ খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি রেফারির লাল কার্ডে উত্তেজনা, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ যুক্তরাষ্ট্রে বসে ঢাকার ল্যাবে মাদক ‘কুশ’ চাষ, মূলহোতা গ্রেফতার বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘কোপ সাউথ’ শুরু

টাইগার শিবিরে দুঃসংবাদ, ইনজুরিতে ছিটকে গেলেন ইয়াসির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৫২ Time View

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে দুঃসংবাদ শুনতে হল বাংলাদেশ দলকে। পিঠের ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়লেন বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে, যে ইনজুরিতে পড়েছেন ইয়াসির আলী, তাতে তাকে অন্তত দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। এর অর্থ হলো, তিনি দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারবেন না।

একদিন আগেই জানা গিয়েছিল, চোটে পড়েছেন ইয়াসির আলী রাব্বি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে পিঠের ইনজুরিতে পড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজের দলীয় সূত্রে একদিন আগেই জাগো নিউজের পাঠকদের জানানো হয়েছে, স্ক্যান করানো হচ্ছে রাব্বির।

সেই স্ক্যানের রিপোর্ট অনুসারে আজ জানানো হলো, দুই থেকে তিন সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে মিডল অর্ডার এই ব্যাটারকে। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রস্তুতি ম্যাচের প্রথম দিনই পিঠের ইনজুরিতে পড়েন ইয়াসির আলী রাব্বি। এরপরই পিঠের ইনজুরির অবস্থা জানার জন্য এমআরআই স্ক্যান করানো হয়। এমআরআই স্ক্যানের রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে তার মেরুদণ্ডে ব্যাথা রয়েছে।’

জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম বলেন, ‘এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। এ কারণে টেস্ট সিরিজে তাকে আর পাওয়া যাচ্ছে না।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে ১৬ জুন অ্যান্টিগায়। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জুন থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ