1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য: স্পিকার জামাল-তপুকে নিয়ে ভুটানের বিপক্ষে বাংলাদেশের একাদশ ঘোষণা এশিয়া কাপের শুরুতেই আফগানিস্তানের কাছে বিধ্বস্ত বাংলাদেশের যুবারা চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ‘ইতিবাচক’: হুমায়ুন কবির কেন হামের টিকা আমদানি হয়নি, জানা জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শুধু খেলা নয়, শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: শিশু-কিশোরদের প্রধানমন্ত্রী গাজার অঙ্গ হারানো ১১৩৪ শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরায়েল আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

এখনো বুঝতে পারছি না যে আমরা বিবাহিত : রণবীর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৮১ Time View

পাঁচ বছর প্রেমের পরে ১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছেন রণবীর-আলিয়া। সম্প্রতি বিয়ের পরের জীবন নিয়ে কথা বলেছেন রণবীর কাপুর।

ভারতীয় গণমাধ্যম দৈনিক ভাস্কওে দেয়া সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘তেমন কোনো বড় পরিবর্তন আসেনি। আমরা তো ৫ বছর ধরেই একসঙ্গে আছি। আমাদের দুজনের কিছু কমিটমেন্ট ছিল। বিয়ের পরের দিনই কাজে বের হয়ে যেতে হয়েছিল। আলিয়া তার শুটিংয়ে গিয়েছে আর আমি গিয়েছি মানালি। ও লন্ডন থেকে ফেরার পরে এবং আমার ছবি শমসেরা মুক্তির পরে ভাবছি এক সপ্তাহের ছুটি নেব। আমরা এখনো বুঝতে পারছি না যে আমরা বিবাহিত।’

রণবীরকে জিজ্ঞেস করা হয়, আলিয়ার মতো তারও কি হলিউডে কাজ করার ইচ্ছা আছে কিনা। রণবীর বলেন, ‘হলিউডে কাজ করার কোনো স্বপ্ন আমি দেখি না। আমার স্বপ্ন হলো ব্রহ্মাস্ত্র। আমি মনে করি নিজের সংস্কৃতির অরিজিনাল কন্টেন্ট প্রতিটি দর্শককে ছুঁতে পারে। এছাড়াও আমি অডিশন দিতে ভয় পাই। আলিয়ার মতো স্বপ্ন দেখতে এবং সফল হতে আর কাউকে দেখিনি। আমি যেখানে আছি, খুশি আছি।’

ব্রহ্মাস্ত্র ছবিতে রণবীর এবং আলিয়া ছাড়াও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মৌনি রায়, অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং ডিম্পল কাপাডিয়া। ছবিটি ৯ই সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
তথ্যসূত্র : বলিউড লাইফ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ