1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

দেশে খাদ্যের জন্য হাহাকার নেই: কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৪৭ Time View

আন্তর্জাতিক বাজারে টালমাটাল অবস্থার কারণে দেশের বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। গমের দাম বেড়ে যাওয়ায় চাপ বেড়েছে চালের ওপর। দেশের মানুষের, বিশেষ করে শহরের চাকরিজীবীদের অনেক কষ্ট হচ্ছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও দেশে খাদ্যের জন্য হাহাকার নেই।

আজ শুক্রবার (১০ জুন) দুপুরে ওসমানী মিলনায়তনে ২০২২-২৩ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সারাদেশে এখন চিকন চালের দাম ৬৪-৬৫ টাকা। মোটা চালের দাম কিন্তু বাড়েনি। ৬০-৭০ ভাগ মানুষ গ্রামে বাস করে। সরকার কীভাবে ৬০-৭০ ভাগ মানুষকে সহায়তা দিচ্ছে… সারে অনেক ভর্তুকি দিতে হয়েছে। ভর্তুকিতে ২৪ হাজার কোটি টাকা ব্যয় করেছি। সেটা কৃষকদের কাছেই যাচ্ছে। সেটা নিয়ে নয়-ছয়ের সুযোগ নেই। মানুষের আয় কিন্তু বেড়েছে। আমরা সেটাই চাই। আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হচ্ছি। ফলে বিদেশ থেকে আমদানি করতে না পারলেও সামনে হয়তো সমস্যায় পড়তে হবে না।

তিনি বলেন, এ মুহূর্তে কৃষকরা পেঁয়াজ, আলুর দাম কম বলে বিক্রি করতে পারছে না। মুরগির দাম কম থাকায় সমস্যায় পড়ছে খামারিরা। দেশে সেরকম হাহাকার নাই। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে গমের আমদানি কমেছে। সেজন্য চালের উপর চাপটা বেড়েছে।

এসময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ