1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

সালমান খান ও তার বাবাকে হত্যার হুমকি

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৭৪ Time View

প্রাণনাশের হুমকি পেলেন সালমান খান ও তার বাবা সেলিম খান। সদ্য খুন হওয়া পাঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুসেওলার মতো অবস্থা হবে তাদের—এরকমটা লেখা হুমকি চিঠি দেওয়া হয়েছে তাদের। ইতোমধ্যে পুলিশের অভিযোগ জানিয়েছেন তারা। শুরু হয়েছে তদন্ত।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, রোববার ভোরে হাঁটতে বেরিয়েছিলেন সেলিম খান। বাড়ির সামনের বেঞ্চে হুমকি চিঠি রাখা ছিল। সেখানে স্পষ্ট লেখা ছিল, সিধু মুসলেওয়ালার মতো পরিণতি হবে সালমান ও তারা বাবার।

এরপরই বান্দ্রা থানার দ্বারস্থ হয় খান পরিবার। সালমান খানের বাড়ি এবং তার আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। কে বা কারা ওই চিঠি রেখে গিয়েছেন, তা দেখা হচ্ছে। যদিও এখনও কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ।

দিন কয়েক আগে পঞ্জাবে প্রকাশ্যে রাস্তায় গুলি করে খুন করা হয় কংগ্রেস নেতা তথা গায়ক সিধু মুসেওয়ালাকে তার খুনের পেছনে লরেন্স বিষ্ণোইয়ের নাম উঠে আসে। সালমানকে হুমকি দেওয়ার ক্ষেত্রেও এই লরেন্সের হাত রয়েছে কি না—তা দেখা হচ্ছে। এখনও এই হুমকির দায় কেউ স্বীকার করেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ