1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

সবাইকে দেশি প্রজাতির মাছ রক্ষায় আন্তরিক হতে হবে : প্রাণিসম্পদমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪৬ Time View

মানুষ ইচ্ছা করলেই যেকোনো সময় মাংস খেতে পারে। কারণ, দেশের প্রায় প্রতিটি বাড়িতে মাছ চাষ ও গৃহিণীরা হাঁস-মুরগি পালন করছেন। সবাইকে দেশি প্রজাতির মাছ রক্ষায় আন্তরিক হতে হবে। মাছের প্রজননের সময় মা মাছ শিকার ও পোনা মাছ নিধন থেকে বিরত থাকতে হবে। তবেই মাছের বৃদ্ধি সম্ভব। আজ দেশে মাছ ও পোলট্রি-শিল্পের ব্যাপক উন্নতি হচ্ছে।

আজ শনিবার (৪ জুন) সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণকক্ষে ‘দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী সংসদ সদস্য শ ম রেজাউল করিম।

শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও দেশের শাসনক্ষমতায় আনতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে বলে মন্ত্রী বলেন, দেশ আজ উন্নয়নের শিখরে পৌঁছেছে। কেননা গত ৪০ বছরের দেশের যে উন্নয়ন হয়েছে, তার ৮০ ভাগ হয়েছে শেখ হাসিনার সরকারের সময়ে। দেশের নিজস্ব টাকায় আজ পদ্মা সেতু নির্মিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকতা শেখ আব্দুল্লাহ আল সাদীদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর বরিশাল বিভাগীয় উপপরিচালক আনিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদারসহ আরও অনেকে।

পরে মন্ত্রী উপজেলা পরিষদ মাঠে বিকল্প কর্মসংস্থান হিসেবে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৪৫ জন জেলেকে ১৫ গাভি, ৬০ ছাগল ও মাছের পোনা বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ