1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

পগবা ক্লাব ছাড়ছেন, জানিয়ে দিল ম্যানইউ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৫৮ Time View

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে দু’দফায় সাত বছরের সম্পর্ক অবশেষে ছিন্ন করছেন পল পগবা। ফরাসি বিশ্বকাপ জয়ীর ক্লাব ছাড়ার খবর বিবৃতি দিয়ে জানিয়ে দিল ম্যান ইউ। ফ্রি-এজেন্ট হয়েই ক্লাব ছাড়বেন ফুটবল দুনিয়ার অন্যতম বহুমুখী প্রতিভা সম্পন্ন খেলোয়াড়। ২০০৯-০১ পর্যন্ত ম্যান ইউ-র যুব দলে ফুটবল খেলেন পগবা। ১৬ বছর বয়সে চলে এসেছিলেন অ্যাকাডেমিতে। দারুণ ফুটবল খেলেই ২০১১-১২ মরশুমে তিনি সিনিয়র টিমে খেলার সুযোগ পান।

এরপর পগবা চলে যান জুভেন্তাসে। ২০১২-১৬ পর্যন্ত সেখানে কাটিয়ে ফের লাল জার্সি গায়ে চাপান পোগবা। ২০১৬-২০২২ পর্যন্ত পগবা খেলেন ম্যান ইউ-তে। রেড ডেভিলসের হয়ে প্রিমিয়র লিগ স্পর্শ করার সুযোগ হয়নি পগবার। ইএফএল কাপ ও উয়েফা ইউরোপা লিগ জিতেছেন তিনি।

পগবা বুধবার সন্ধ্যায় টুইটারে লেখেন, “ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলতে পেরে আমি গর্বিত। অনেক সুন্দর মুহূর্ত রয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যানদের নিঃশর্ত সমর্থন। ধন্যবাদ।” জানা যাচ্ছে পোগবার পরিবর্তে ম্যান ইউ বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডে জংকে নিতে চলেছে। কথাবার্তা চলছে ডে জংয়ের সঙ্গে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ