1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

‘চাঁদের অমাবস্যা’ সিনেমায় আসাদুজ্জামান নূর

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ৮৭ Time View

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয় করে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা।

দীর্ঘদিন পর আবারো নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটির নাম ‘চাঁদের অমাবস্যা’। সিনেমাটি নির্মাণ করেছেন ‘মেঘমল্লার’খ্যাত নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন। পাশাপাশি সিনেমাটির স্ক্রিপ্টও লিখেছেন এই নির্মাতা নিজেই।

জানা যায়, সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস থেকে নির্মিত হয়েছে ‘চাঁদের অমাবস্যা’ সিনেমাটি। মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণের কাজ হয়েছে। শুটিং শেষে এখন ডাবিংয়ের অংশ বাদ রয়েছে।

উল্লেখ্য, সৈয়দ ওয়ালীউল্লাহর অসাধারণ লেখনীশৈলীর নিদর্শন ‘চাঁদের অমাবস্যা’। এ উপন্যাসে আরেফ আলী নামের এক তরুণ দরিদ্র শিক্ষক বড় বাড়ির প্রধান মুরব্বি দাদা সাহেব আলফাজউদ্দিনের আশ্রিত। জ্যোৎস্না রাতে এক নগ্ন নারীর লাশ আবিষ্কার করেন আরেফ। জানতে পারেন, যে পরিবারের আশ্রয়ে আছেন আরেফ, সেই পরিবারেরই একজন এই খুনের হোতা। কাজেই বিষয়টা চেপে যান তিনি। কিন্তু পরবর্তী সময়ে অন্তর্দ্বন্দ্ব্বে ভুগতে থাকেন একদিকে সত্য প্রকাশ করতে না পারার বেদনা, অন্যদিকে তার আশ্রয় এবং শিক্ষকতার পেশাটা হারানোর ভয়। এই শিক্ষক শুধু যে একটা হত্যাকাণ্ডের বিষয়ে অবগত তা নয়, হত্যাকারীর অনুরোধে লাশ গুম করার কাজেরও সহযোগী। গ্রামীণ সমাজ, সমাজের মানুষ, শ্রেণি, ধর্ম ও ক্ষমতাকেন্দ্রিক ঠুনকো বিচার ও প্রশাসনব্যবস্থার এক কুশলী আখ্যান উঠে এসেছে এই উপন্যাসে।

‘চাঁদের অমাবস্যা’-তে আসাদুজ্জামান নূর ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, তনয়, দিপান্বিতা মার্টিন, শাহানাজ সুমিসহ বেশ কিছু শিশুশিল্পী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ