1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

তিন সিরিজ জিতে সাড়ে ৫ কোটি টাকা বোনাস পেয়েছে টাইগাররা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৫৮ Time View

মাঝেমধ্যে এক-আধটু ভালো খেললেও গড়পড়তা ভালো খেলার রেকর্ড খুব কম। আড়াই যুগ পার হলেও টেস্টে কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। সে অর্থে ২২ বছরে পা দিলেও দীর্ঘ পরিসরের ক্রিকেটে এখনও শিশুই রয়ে গেছে বাংলাদেশ। সেই শুরু থেকে চলে আসছে এ সমালোচনা।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে শেষ টেস্টে মুমিনুল বাহিনীর করুণ পরিণতির পর ফের তৎপর সমালোচকরা। রাজ্যের সমালোচনার মুখে টাইগাররা। টেস্টে বাংলাদেশের ক্রিকেটারদের মান আবারও প্রশ্নের সম্মুখীন। পরাজয়ের পর সমালোচনা স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ।

এদিকে ভেতরের খবর, খারাপ খেলে নানা তীর্যক সমালোচনা ও তিক্ত কথাবার্তা শুনলেও ভালো খেলার পুরস্কার ঠিকই পান জাতীয় দলের ক্রিকেটাররা। টাইগারদের একটি সিরিজ জয় কিংবা কোনো প্রতিষ্ঠিত দলের বিপক্ষে জয়ে দেশজুড়ে বয়ে যায় আনন্দের বন্যা।

শুধু ভক্ত-সমর্থকদের প্রশংসায় ধন্য হওয়াই নয়। কোনো প্রতিষ্ঠিত দলের বিপক্ষে সিরিজ বিজয়ের পুরস্কার হিসেবে প্রায় নিয়মিতই বিসিবির পক্ষ থেকে মোটা অঙ্কের বোনাসও মেলে।

এমনিতে প্রতিটি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের জন্য আছে পৃথক ম্যাচ ফি। জয়-পরাজয় যাই হোক না কেন, প্রতি ম্যাচের জন্য ক্রিকেটাররা পান অংশগ্রহণ ভাতা। এর বাইরে জয়ের জন্য আছে বিশেষ বোনাস। সে জয় যদি আসে বড় দলের বিপক্ষে, তাহলে বেশ বড় অঙ্কের অর্থ বোনাসও জোটে ক্রিকেটারদের।

সে অঙ্ক কিন্তু বিশাল। তা যে কত বড় তা শুনবেন? ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের পুরস্কার হিসেবে সাড়ে ৫ কোটি টাকা বোনাস মিলেছে ক্রিকেটারদের।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১, সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এ বছর মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১’এ ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা।

ঐ তিন সিরিজ বিজয়ের বোনাস হিসেবে বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের দেওয়া হয়েছে নগদ সাড়ে ৫ কোটি টাকার বোনাস। বোর্ডের সর্বোচ্চ পর্যায়ের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে এ তথ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ