1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

এমবাপ্পেকে কড়া জবাব মার্টিনেজের, ছুড়ে দিলেন একটি চ্যালেঞ্জও

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৫৮ Time View

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আর্জেন্টিনা এবং ব্রাজিল বিশ্বকাপে পৌঁছানোর জন্য উঁচু মানের ম্যাচ খেলে না। দক্ষিণ আমেরিকায় ফুটবল ইউরোপের মতো উন্নত নয়। ’ এমবাপ্পের এই মন্তব্যের জবাব দিয়েছিলেন ব্রাজিলের তারকা ফাবিনহো। এবার জবাব দিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ।

টিওয়াইসি স্পোর্টস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টার মিলানের তারকা মার্টিনেজ বলেন, ‘বলিভিয়ার লা পাজে, ইকুয়েডরের ৩০ ডিগ্রি গরমে, কলম্বিয়ায় যেখানে আপনি নিঃশ্বাস নিতে পারবেন না… তারা (ইউরোপিয়ানরা) সবসময় একদম নিখুঁত পিচে খেলে। দক্ষিণ আমেরিকা কী তারা সেটা জানেই না। ’

ইউরোপিয়ানদের একটি চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন মার্টিনেজ। তাদেরকে দক্ষিণ আমেরিকায় এসে খেলতে যেতে বলেছেন। মার্টিনেজ বলেন, ‘আপনি যতবার জাতীয় দলের হয়ে খেলতে যাবেন, আসতে-যেতেই দুই দিন চলে যায়। আপনি ক্লান্ত হয়ে যাবেন আর বেশিক্ষণ ট্রেনিংও করতে পারবেন না। আর জাতীয় দলের সঙ্গে যোগ দিতে একজন ইংলিশ খেলোয়াড়ের লাগে মাত্র ৩০ মিনিট। তাদেরকে বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডরে আসতে বলেন…দেখি, এটা তাদের জন্য কতটা সহজ হয়। ’

বিশ্ব ফুটবলে এখন আলোচিত নাম কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের প্রস্তাবে সাড়া না দিয়ে পিএসজির সঙ্গে তিন বছরের চুক্তি বাড়িয়েছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। আসন্ন কাতার বিশ্বকাপে শিরোপার লড়াইয়ে লাতিন দেশগুলোর চেয়ে ইউরোপের দেশগুলো এগিয়ে থাকবে বলে এমবাপ্পের বিশ্বাস। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই ব্রাজিল-আর্জেন্টিনার প্রসঙ্গ টেনেছিলেন পিএসজি ফরোয়ার্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ