1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

প্রেমিকা সাবার সঙ্গে পার্টিতে হৃতিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৮৫ Time View

বলিউড অভিনেতা হৃতিক রোশন নতুন প্রেমে মজেছেন। এ গুঞ্জন অনেকদিনের। শোনা যাচ্ছিল, নিজের চেয়ে ১২ বছরের ছোট সাবা আজাদের সঙ্গে মনের লেনাদেনা করছেন অভিনেতা। একাধিকবার তাদেরকে একসঙ্গে দেখাও গেছে। তবে এবার একেবারে প্রকাশ্যে হাজির হলেন হৃতিক ও সাবা। তাও আবার একে-অপরের হাত ধরে।

বুধবার (২৫ মে) রাতে নির্মাতা-প্রযোজক করন জোহরের জন্মদিন পার্টিতে আসেন তারা।

এ সময় হৃতিকের পরনে ছিল কালো স্যুট, সাবাও পরেছেন কালো রঙের পোশাক। হাত ধরে পার্টির স্থলে হেঁটে আসেন, এরপর ফটোজোনে দাঁড়িয়ে একে-অপরকে জড়িয়ে ছবিও তোলেন।

মজার ব্যাপার হলো, এই পার্টিতে এসেছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানও। তিনিও আসেন তার নতুন প্রেমিক আরসালানকে নিয়ে। সুজানের পরনে ছিল রূপালি রঙের শর্ট ড্রেস, আরসালান ছিলেন কালো স্যুটে।

করনের ৫০তম জন্মদিনের পার্টিতে বলিউডের অনেক তারকা এসেছেন। তবে আলোচনায় উঠে এসেছেন হৃতিক ও সাবা। কেননা তাদের নিয়ে কানাঘুষা চলছিল অনেকদিন ধরে। এবার তারা যেন প্রকাশ্যেই সেটা স্বীকার করে নিলেন।

প্রসঙ্গত, হৃতিক রোশনকে সর্বশেষ দেখা গেছে ২০১৯ সালের ‘ওয়ার’ সিনেমায়। এতে তার সঙ্গে ছিলেন টাইগার শ্রফও। সিনেমাটি ব্লকবাস্টার হিট হয়েছিল। বর্তমানে তার হাতে দুটি সিনেমার কাজ রয়েছে। এগুলো হলো ‘বিক্রম ভেদা’ ও ‘ফাইটার’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ