1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

আইন লঙ্ঘন করায় ৫ ব্রোকারেজ হাউসকে তলব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১২
  • ১২২ Time View

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য প্রতিষ্ঠান ৫ ব্রোকারেজ হাউসকে সতর্ক করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এইসি)।

একইসঙ্গে আইন অমান্য করার কারণে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসকে শুনানিতে তলব করেছে এসইসি।

শুনানিতে তলবকৃত সিএসই’র সদস্য প্রতিষ্ঠানগুলো হল- বি রিচ লিমিটেড (সদস্য কোর্ড-২৭), মোনা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড (সদস্য কোর্ড-১২১১০৩), ওয়েস্টার্ন সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড (সদস্য কোর্ড-১২০), সিলেট মেট্রো সিটি সিকিউরিটিজ লিমিটেড (সদস্য কোর্ড-০২৫) এবং মিরপুর সিকিউরিটিজ লিমিটেড (সদস্য কোর্ড-৫০)।

সিএসই’র ওয়েব সাইট সূত্রে আরো জানা গেছে, শুনানিতে তলবকৃত ৫ প্রতিষ্ঠানের মধ্যে ৪ প্রতিষ্ঠানই নিয়ন্ত্রক সংস্থার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন যথাযথভাবে পরিপালন না করে পুঁজিবাজারের তালিকাভুক্ত সাফকো স্পিনিং মিলস্রে শেয়ার লেনদেন করে।

এছাড়া সিলেট মেট্রো সিটি সিকিউরিটিজ লিমিটেড সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে পুঁজিবাজারের তালিকাভুক্ত বিচ হ্যাচারি লিমিটেডের শেয়ার লেনদেন করে।

প্রতিষ্ঠানগুলো যেসব অস্বাভাবিক কর্মকান্ড সম্পাদন করেছে যা এসইসি’র দৃষ্টিগোচর হয়েছে। বিধায় এসইসি সকল প্রতিষ্ঠানকে সতর্ক করে এবং এর করণ জানতে চেয়ে শুনানিতে তলব করেছে।

তবে শুনানির দিন করে ধার্য করা হয়েছে তা ওয়েব সাইটে উল্লেখ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ