1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অনিশ্চয়তা, তেলের দামে ঊর্ধ্বগতি এনড্রিকের নৈপুণ্যে পিএসজিকে হারাল লিঁও প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নিজ জেলায় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে গাঙ্গ বানিয়ে চলে গেছেন ড. ইউনূস : গোলাম মাওলা রনি সামাজিক মাধ্যম সরকারের নিয়ন্ত্রণ করা উচিত: মাহবুব উদ্দিন খোকন হরমুজ প্রণালিতে বিনামূল্যে নিরাপত্তা পাওয়া যাবে না : ইরান লুটপাট ও পাচারের টাকা ফিরিয়ে আনা হবে : জ্বালানিমন্ত্রী ইরান একটি শান্তিপ্রিয় দেশ এবং তারা যুদ্ধ চায় না রিহ্যাব-এর নতুন সভাপতি ড. আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজ্জাক

ঢাকা আসছেন আইসিসি প্রধান

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ৪৪ Time View

দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রবিবার ঢাকায় পা রাখবেন বার্কলে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা মাঠে বসেই দেখবেন আইসিসির চেয়ারম্যান।

খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

আইসিসির চেয়ারম্যান আসার খবর জানিয়ে নাজমুল হাসান বলেছেন, ‘আইসিসি প্রধান বাংলাদেশে আসছেন। আইপিএল ফাইনাল দেখতে ভারত যাবেন। এর আগে বাংলাদেশে আসার আগ্রহ দেখিয়েছেন। আমরাও তাকে স্বাগত জানিয়েছি।’

বাংলাদেশে কোনো এজেন্ডা নিয়ে আসছেন না বার্কলে। মূলত ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা মাঠে বসে দেখবেন বলেই আসা হচ্ছে তাঁর। এ ব্যাপারে নাজমুল হাসান বলেন, ‘কোনো এজেন্ডা নিয়ে উনি আসছেন না। দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি মাঠে বসে দেখতে চান। একেবারেই ফরম্যাল সফর তার। নির্দিষ্ট কোনো কারণ নেই। তবে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব।’

২০২০ সালে আইসিসির প্রধানের দায়িত্ব ছাড়েন ভারতের শশাঙ্ক মনোহর। তখন কিছুদিন দায়িত্ব পালন করেন সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ইমরান খাজা। এরপর নির্বাচিত হয়ে আইসিসির প্রধানের চেয়ারে বসেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে।

বাংলাদেশ সফর শেষে ভারতে আইপিএল দেখতে যাবেন বার্কলে। সেখানে আইপিএলের প্লে-অফ ও ফাইনাল দেখার কথা আইসিসির চেয়ারম্যানের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ