1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

হিন্দি সিনেমায় সিয়াম, নায়িকা বলিউডের মিথিলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৭৪ Time View

বলিউডের সিনেমায় নাম লেখালেন অভিনেতা সিয়াম আহমেদ। ভারতের কলকাতার খিদ্দারপুরের মুসলিম নারী বক্সার শামার ওপর ভিত্তি করে নির্মাণ হতে যাওয়া ছবিতে দেখা যাবে তাকে। এ সিনেমার নাম ‘ইন দ্য রিং (স্টোরি অব এ বোরকা বক্সার)’।

হিন্দি ভাষার সিনেমায় অভিনয়ের বিষয়টি সিয়াম আহমেদ নিজেই নিশ্চিত করলেন।

তিনি জানান, ছবিটি পরিচালনা করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতা অলকা রঘুরাম। এর আগে কলকাতার মুসলিম নারী বক্সারদের নিয়ে ‘বোরকা বক্সার’ শিরোনামে ডকুমেন্টারি পরিচালনা করেছিলেন তিনি।

এ ছবিতে সিয়ামের সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেত্রী মিথিলা পালকারকে। আরও অভিনয় করবেন জাভেদ জাফেরি।

সিয়াম বলেন, ‘চার মাস আগে আমি ছবিটির জন্য অডিশন দিয়েছিলাম। অবশেষে সবকিছু মিলে যাওয়ায় চুক্তিবদ্ধ হয়েছি সম্প্রতি। আমার চরিত্রের নাম রওশন। চরিত্রটি নিয়ে ভাবছি। কিভাবে আমার চরিত্রটি আমি উতরে যাবো সেটা নিয়েই বেশি উত্তেজনা কাজ করছে।’

মার্কিন সাময়িকী ভ্যারাইটি এক বিশেষ প্রতিবেদনে সিনেমার গল্প প্রসঙ্গে জানিয়েছে, খিদ্দারপুরের মুসলিম নারী বক্সিং সম্প্রদায়কে কেন্দ্র করে এগিয়ে যাবে এই মনস্তাত্ত্বিক থ্রিলার। এ সিনেমায় ১৭ বছর বয়সী শামা নামের ওই বক্সাকে ঘিরে বিভিন্ন কাহিনী উঠে আসবে। যিনি তার এক আত্মীয়কে হত্যার অভিযোগে জড়িয়ে পড়েন।

সিনেমাটি সিঙ্গাপুর-ভিত্তিক দর্পণ গ্লোবালের জন্য শ্রেয়শি সেনগুপ্ত এবং ভারতের ওরিজন গ্লোবালের জন্য সৌভিক দাশগুপ্ত প্রযোজনা করছেন, লস অ্যাঙ্গেলস ভিত্তিক রিক অ্যামব্রোস নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন।

২০২২ সালের ডিসেম্বরে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ