1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খাতকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে: শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৪৮ Time View

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, বাংলাদেশে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফএল) নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং সীমিত পূঁজি নিয়ে কাজ করছে। তবে এখাত বিকাশের অনেক সুযোগ রয়েছে। এজন্য খাতটিকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আগামী দিনগুলোতে এনবিএফআই ব্যাংকগুলোর সাথে পাল্লা দিয়ে অর্থনৈতিক অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

শিল্পমন্ত্রী বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে। তাদের কার্যক্রম গ্রাম পর্যায়ে নিয়ে যেতে হবে। ব্যাংকের পাশাপাশি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়নে বড় ভূমিকা রাখছে। কোনো এনবিএফআই তাদের ঋণের পোর্টফলিওর ৩৫ শতাংশ পর্যন্ত এসএমই ঋণ দিয়ে আসছে, যা খুবই উৎসাহজনক। এক্ষেত্রে এসএমই খাত বিকাশে তারা আরো এগিয়ে আসবে বলে প্রত্যাশা করি।

বণিক বার্তা এবং বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) এর যৌথ উদ্যোগে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান নিয়ে এক দিনব্যাপী ‘এনবিএফআই মেলা ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আজ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএলএফসিএ এর চেয়ারম্যান মমিনুল ইসলাম, বর্ণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ বিএলএফসিএ এবং বাণিক বার্তার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, এনবিএফআই মেলা ২০২২ দেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান মেলা। এ মেলার মাধ্যমে আর্থিক খাত সম্পর্কে দেশের মানুষ আরো ভালোভাবে জানবে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা আরো বাড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ